ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা

বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হয়। এতে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও তড়িৎ ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা গণমাধ্যমকে জানান, ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮ জন আবেদন করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে বুয়েট ক্যাম্পাসের ভেতরে অভিভাবকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও মাইকে জানানো হয়।

এর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন আজ রবি ও সোমবার পর্যন্ত শিথিল করা হয়েছে। এ সময়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত শনিবার দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়- ভর্তি পরীক্ষার জন্য আগামী রবি ও সোমবার শিথিল থাকবে। তারা আন্দোলন চালিয়ে যাবেন। ভর্তি পরীক্ষা চলাকালীন তারা ভর্তিচ্ছুদের সহযোগিতা করবেন। সেইসঙ্গে শিক্ষকদের প্রতিও তাদের আস্থা থাকবে।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৩১ বার পঠিত হয়েছে