ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাজবধূ হতে ফেসবুক-টুইটার অ্যাকাউন্টও বন্ধ করলেন মেগান

প্রতিনিধির নাম :

ব্রিটিশ রাজপুত্র হ্যারির জন্য মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের ত্যাগের তালিকা আরও লম্বা হলো। এই সপ্তাহে মেগান তার টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। নয় মাস আগে তিনি ব্যক্তিগত ওয়েবসাইট ‘দ্য টিগ’ও বন্ধ করে দেন।

ব্রিটিশ রাজপরিবারের সদস্যদেরও অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। কিন্তু সেসব অ্যাকাউন্ট রাজ পরিবারের সামাজিক মাধ্যম পরিচালনাকারী টিমের সদস্যরা দেখভাল করেন। এতে ব্যক্তিগত কোনো পোস্ট কিংবা ছবি তেমন একটা থাকে না।

রাজবধূ হতে অভিনয়কেও চিরতরে বিদায় জানিয়েছেন মেগান। দাতব্য কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রিয় কুকুরের সঙ্গও তাকে ত্যাগ করতে হচ্ছে। রাজপরিবারে বাইরে থেকে কুকুর আনার নিয়ম নেই। হলিউডের অভিনেত্রী মেগান আর দশজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতেন। কিন্তু রাজপরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে নিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়ছেন তিনি।

হ্যারির সঙ্গে মেগান আগামী বছরের ১৯ মে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। লন্ডনের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চাপেলে তাদের এ বিয়ে অনুষ্ঠিত হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
৮ বার পঠিত হয়েছে