ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

বান্দরবানের লামায় নিজরুমে গৃহবধুকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম :

মোঃ আবুল হাসেম, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম গোলাপী বেগম (৪৭)। গোলাপী বেগম চিউনী খালপাড়ার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খাল পাড়া এলাকায় এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।নিহতের বড় ছেলে মো. জসিম বলেন, আমি পাশে আলাদা বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করি। সকালে কান্না ও চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসি। আমার মেয়ে আমেনা বেগম রাতে তার দাদীর সাথে ঘুমিয়েছিল। কি কারণে আমার মাকে খুন করা হয়েছে আমি জানিনা। সূত্র জানায়, গৃহবধূ গোলাপী বেগম শনিবার দিনগত রাতে ৭ বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা জবাই করা লাশ দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। এই ব্যাপারে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, দুর্বৃত্তরা কেন গৃহবধূ গোলাপী বেগমকে জবাই করে হত্যা করেছে; প্রাথমিকভাবে তার কারণ জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুনের ঘটনার খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। তিনি খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
২২ বার পঠিত হয়েছে