ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

বেগম জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের

প্রতিনিধির নাম :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বেগম জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজকে এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করবো এবং দেশনেত্রীসহ আটক নেতা-কর্মীদের মুক্ত করার জন্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবো।’

এ সময় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে তাকে ১৮ মাস ধরে আটক রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। এ অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন। সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের ব্যবস্থা করুণ। অন্যথায় দেশের জনগণ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না।’

এর আগে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
২৭ বার পঠিত হয়েছে