ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের

রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি বাদশাহ

প্রতিনিধির নাম :

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঐতিহাসিক সফরে রাশিয়া যাবেন।

আজ সোমবার আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরের শুরুর দিকে রাশিয়া সফরে যাবেন সৌদি বাদশাহ।

বাদশাহ সালমান ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাশিয়া সফর করতে পারেন।

সৌদি আরবের কোনো বাদশা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

রাশিয়া সফরকালে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাদশাহ সালমান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রোববার বলেছেন, সৌদি বাদশার আসন্ন সফর উপলক্ষে মস্কোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

দিমিত্রি পেসকভ বলেন, আরব বিশ্বের নেতৃত্বে থাকা অন্যতম দেশ সৌদি আরব। আরব বিশ্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি বাদশার রাশিয়া সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আসবে বলে আশা ক্রেমলিনের।

বাদশাহ সালমানের রাশিয়া সফরে সিরিয়া সংকটসহ বিভিন্ন আঞ্চলিক, সামরিক, বাণিজ্যিক ইস্যু আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে