ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

মোদি ভারতকে ঠিক করে বোঝেনই না : অমর্ত্য সেন

প্রতিনিধির নাম :

ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে মোদির সমালোচনা করেন এই আর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেন, ‘ভারতে গণতন্ত্রের অবস্থা ভালো নয়। গোটা দেশ ভয়ে আছে। সংবাদমাধ্যমও স্বাধীন নয়, যা আগামীর জন্য মোটেই সুখবর নয়।’

তিনি বলেন, ‘গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সরকার আলোচনাকেই ভয় পাচ্ছে। ভোট যে পদ্ধতিতেই নেওয়া হোক, আলোচনাকে ভয়ের বস্তু ভাবলে গণতন্ত্র অর্জন করা সম্ভব নয়।’

বাঙালি এই অর্থনীতিবিদ আক্ষেপ করে বলেন, ‘ভারতে এখন কট্টর হিন্দুত্ববাদের দাপট চলছে। মোদি বহু ধর্ম ও জাতির দেশ ভারতকে ঠিক করে বোঝেনই না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য সম্পর্কে বলতে গিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা মোদির সবচেয়ে বড় সাফল্য। হাজারের বেশি মানুষকে খুনের ঘটনায় তিনি যে যুক্ত ছিলেন, আজকাল অনেকে সেটাই বিশ্বাস করেন না।’

আশা প্রকাশ করে অমর্ত্য সেন বলেন, ‘এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও কিছু সাহসী সংবাদপত্র ঝুঁকি নিয়ে খবর করছে। কিছু টিভি চ্যানেল সরকারের সমালোচনা করছে। প্রকাশ্যে বিরোধীরা এখনো সভা করতে পারছে। তাছাড়া ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সব রাজ্যে বিজেপি শক্তিশালী নয়। এটাই আশার কথা।’

উল্লেখ্য, এর আগেও অমর্ত্য সেনকে নানা সময় নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের সমালোচনা করতে দেখা গেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
২০ বার পঠিত হয়েছে