1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

মির্জাপুরে কিন্ডার গার্টেনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে কিন্ডার গার্টেনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশনে বৃত্তি পরীক্ষার আয়োজন করে। শুক্রবার সকাল দশটায় পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যাালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২৪ জন, পুষ্টকামুরী ৫৩ জন, আলহাজ্ব মো. শফি উদ্দিন ৭ জন, বাওয়ার কুমারজানী ১০ জন, কাণ্ঠালিয়া ২৭ জন, সরিষাদাইড় ৪৮ জন, ভারতেশ্বরী হোসেন ২ জন, মির্জাপুর মডেল একাডেমি ১৯ জন, আইডিয়াল ল্যাবরেটরী ১ জন ও শানীহ স্কুল থেকে ১ জন, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল ৯ জন, ইচাইল ১জন, উয়ার্শী ইউনিয়নের নওগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৬ জন, ভাওড়া ইউনিয়নের গবড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১ জনসহ মোট ২০৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষার আয়োজন করে মির্জাপুর মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশন।

আলহাজ্ব মো. শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির ছাত্রী সাদিকা আফরিন আদ্রিতা বলে, নিজ বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে খুব ভালো লেগেছে।

মির্জাপুর মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশনের অধ্যক্ষ রওশন আরা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা শুরুতেই নিজ বিদ্যালয় ছেড়ে আন্যত্র পরীক্ষা দেয়ার সাহসীকতা অর্জন করবে। বৃত্তি প্রাপ্তদের সনদ ও পুরস্কার দেয়া হবে। তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews