ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে আংশিক প্যানেল ঘোষণা

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্যানেল ঘোষণা করা হয়।প্যানেল ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক মো. এরশাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দা আলভী খোরশেদ (নিতুল)।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আইরিন সুলতানা আঁখি, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম।

কার্যকরী সদস্য (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী। ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের (বাংলা-৪৮) সম্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
৩৯ বার পঠিত হয়েছে