ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

শিক্ষা ও মানবতায় সম্মাননা পেলেন রীতা রাণী

প্রতিনিধির নাম :

শিক্ষা ও মানবতায় বিশেষ অবদানের জন্য কবি সম্মাননা পেয়েছেন রীতা রানী বড়ুয়া। তিনি রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের এক হোটেলের ‘কবি নজরুল ও ইসলামী সাহিত্য’ শীর্ষক এক আলোচনা সভায় তাকে এ সম্মাননা তুলে দেয়া হয়। জেনিথ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সহযোগিতায় ঢাকাস্থ স্বাধীনতা সংসদ ও ব্রিলিয়ান্ট সোসাইটি এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মো. রেজাউল করিম। স্বাধীনতা সংসদের উপদেষ্টা শামীম রুমি টিটনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে কবি কাজী নজরুল সাহিত্য আলোচনার পাশাপাশি রীতা রাণী বড়ুয়ার সুদীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং নবীন নার্সিং ইনস্ট্রাক্টদের জন্য এই আদর্শ অনুকরণীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা পেয়ে রীতা বড়ুয়া এ অর্জনের জন্য সহকর্মী, ছাত্রী ও পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
৩৮ বার পঠিত হয়েছে