ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চারজনের সাজা

প্রতিনিধির নাম :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উত্তর সংগ্রহের অপরাধে চারজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

ঢাকাটাইমসকে তিনি বলেন, পরীক্ষা চলাকালে অর্থের বিনিময়ে প্রক্সি দিতে এসে মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়ে সুমাইয়া আক্তার ও কেয়া আক্তার। অন্যদিকে  নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে মোবাইল ফোনসহ প্রবেশ করে বাহির থেকে এস এম এস এর মাধ্যমে উত্তর সংগ্রহের সময় ধরা পড়ে বিথি আক্তার ও শারমিন আক্তার নামের দুই পরীক্ষার্থী। পরে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ঢাকা জেলার মোট ১৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ  ঢাকাসহ সারাদেশে মোট ২০ টি জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
২৫ বার পঠিত হয়েছে