ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

জগন্নাথে কোটা আন্দোলনের নেতার ওপর হামলা

প্রতিনিধির নাম :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বর্তমান আলোচিত কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।  সোহেল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক। ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি।

বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে ফুজি গলির সামনে হামলার ঘটনা ঘটে।

বুধবার বিকালে ক্যাম্পাসের মূল ফটকের বাইরে এলে ১০/১২ জন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন সোহেল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন ঢাকাটাইমসকে বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে  গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে পাঁচটি সেলাই করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, ‘এক শিক্ষার্থীকে মারধরের কথা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তার দেখাশোনা করছে। হামলাকারী খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলাকারীরা চিহ্নিত হলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
৯ বার পঠিত হয়েছে