1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

সরকারি হলো আরও ৩৬ মাধ্যমিক স্কুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ মে, ২০১৮

দেশের ৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪০৩টি।

গত ২১ মে প্রথমে ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হলেও এক দিন পর সেটি সংশোধন করে ২৩টি করা হয়। এক সপ্তাহের ব্যবধানে আরও ৩৬ মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না।

দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেগুলোতে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এই স্কুলগুলো সরকারি করা হলো।

সরকারি হলো যেসব স্কুল

গাইবান্ধার সাঘাটার কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাইস্কুল, পাথরঘাটা কে এম মডেল উচ্চ বিদ্যালয়, বেতাগী পাইলট উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের মধুপুর রানি ভবানী মডেল উচ্চবিদ্যালয়, ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়, গোপালপুরের সূতী ভি এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয়, কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয়, চিলমারীর থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর সি বি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়।

হবিগঞ্জের লাখাইয়ের বামৈ উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ এ বি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, নাটোরের বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয়, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, রাজশাহীর পবার নওহাটা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয়, বরিশাল বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), ঝালকাঠীর কাঠালিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় এবং রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews